বৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আগুনে পুড়ছে রাজধানীর মগবাজারের একটি ভবন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২

রাজধানীর মগবাজারে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মগবাজারে একটি ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথেই তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।