বুধবার , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনা আক্রান্ত ১২ বিচারপতি; সুপ্রিম কোর্টের বিচারকাজ স্থবির

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ জুন) আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এসময় কোর্ট পরিচালনার ক্ষেত্রেসব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

আক্রান্ত ১২ বিচারপতির মধ্যে রয়েছেন- আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি ইকবাল কবীর।