বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হাইকোর্ট

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বিদেশে অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের ঋণ পুনঃতফসিলের সুবিধা দেয়ায় বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হয়েছে হাইকোর্ট। এ বিষয়ে খতিয়ে দেখা ও ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ জুন) সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালত জানায়, বাংলাদেশের ব্যাংকের এমন সিদ্ধান্তে অর্থ পাচারকারীরা আরও দুর্নীতি করতে উৎসাহিত হবে। অর্থ পাচারকারীদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ায় আইনের কোনো বিষয় লঙ্ঘন হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।