শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আবারও করোনায় আক্রান্ত বিএনপি নেতা আলাল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুন, ২০২২

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২৯ জুন) দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল এখন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন দলের এ নেতা।

গতকাল মঙ্গলবার (২৮ জুন) বিকেলে মোয়াজ্জেম হোসেন আলালের করোনা পরীক্ষা করা হয়। এতে তার পজিটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্য, নিয়মিত চিকিৎসা নিতে গত ১৩ জুন ভারত যাওয়ার সময় বিমানবন্দর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে ফেরত পাঠানো হয়।

এরপর উচ্চ আদালতের নির্দেশে গতকাল আবারও প্রতিবেশী দেশটিতে যাওয়ার প্রাক্কালে কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। তাতে পজিটিভ রিপোর্ট আসে।