বৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মশা খুঁজতে ড্রোন ব্যবহার করবে ডিএনসিসি
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
এসময় তিনি সবাইকে এলাকাভিত্তিক দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। শুধু সিটি করপোরেশনের উপর নির্ভর না করে নিজ উদ্যোগে এগিয়ে আসলে সমস্যা দ্রুত সমাধান হবে বলে মনে করেন তিনি।
ডেঙ্গু প্রসঙ্গে হাসপাতালগুলোকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রকৃত তথ্য সিটি করপোরেশনকে দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সেই তথ্য নিয়ে মশা নিধনে কাজ করতে সুবিধা হবে, তাহলে এলাকাভিত্তিক অভিযান পরিচালনা করা যাবে। এছাড়া বাসা বাড়িতে মশক নিধন ট্যাবলেট প্রয়োগ করা হবে। নতুনভাবে আবিষ্কৃত এই এক ট্যাবলেটে তিন মাস কোনো লার্ভা জন্ম নেবে না।
এদিকে, উত্তরা কল্যাণ সমিতি মাঠসহ ৬টি ভিন্ন জায়গায় মশা ধরতে বসানো হয়েছে ফ্রান্স থেকে আমদানি করা আধুনিক যন্ত্র। যা দিয়ে ১৬০ মিটার দূরত্বের মধ্যে থাকা মশাকে ধরতে পারবে। এটি ২৪ ঘণ্টায় আড়াই হাজার মশা ধরতে সক্ষম।