শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার যে ৯টি গান শোনাবেন মাহফুজুর রহমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

প্রতি বছরের মতো এবার ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা থেকেই দর্শকদের মাঝে আসেন তিনি।
ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অন্য সময় ১০টি গান শোনালেও এবার মোট ৯টি গান শোনাবেন মাহফুজুর রহমান।

অ্যালবামের গানগুলোতে সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান শোনাবেন ‘তোমার ঐ চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের উপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ ও ‘তোমার জন্য আমি’ শিরোনামের গান।