বৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন আব্দুর রউফ তালুকদার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে মঙ্গলবার (১২ জুলাই) দায়িত্ব বুঝে নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আব্দুর রউফ তালুকদার। মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা। এসময় নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। বেলা ১১টায় বৈঠক করবেন ডেপুটি গভর্নরদের সঙ্গে। এরপর তিনি নির্বাহী পরিচালক এবং পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন গণমাধ্যমের সঙ্গেও।

এছাড়া আজ নতুন গভর্নরের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা।

এর আগে ৬ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে গত ৩ জুলাই গভর্নরের পদ থেকে বিদায় নেন ফজলে কবির। নতুন গভর্নর আব্দুর রউফ তালিকদার সরকারি কর্মকর্তা হওয়ায় পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার (১২ জুলাই) গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন।