মঙ্গলবার , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অমিতাভ বচ্চন এবার সংগীত পরিচালক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ আগস্ট, ২০২২

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছে বয়স যেন সংখ্যা মাত্র। ৮০ ছুঁইছুঁই, তারপরও সবসময় চমক দিতে ভালোবাসেন অভিনেতা। অভিনয় থেকে কবিতা লেখা, আবার কখনও গান গেয়ে সবাইকে চমকে দেন তিনি। এবার আরও নতুন একটি কাজ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো সিনেমার সংগীত পরিচালনা করবেন বিগ বি! আর বাল্কির নতুন সিনেমা ‘চুপ’-এ সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি।

পরিচালক আর বাল্কির সঙ্গে অমিতাভ বচ্চনের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বাল্কির সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ একের পর এক সিনেমায় চমক দিয়েছেন তারা।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আর বাল্কি বলেন, ‘অনেকগুলি কারণে এই সিনেমা আমার জীবনে বিশেষ। এই সিনেমার মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করবেন অমিতাভ বচ্চন। সিনেমাটি দেখার পর নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। এই সুর তার অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার সিনেমার জন্য বিগ বি’র এই বিশেষ উপহার কোনওদিনও ভুলব না।’

প্রসঙ্গত, দিন দুই আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস