বৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সৌদি যুবরাজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার এ আমন্ত্রণপত্র সৌদি পররাষ্ট্র দপ্তরে হস্তান্তর করেছেন। সৌদি পররাষ্ট্র বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়ালিদ এল খেরেজির কাছে  এই আমন্ত্রণ পত্র হস্তান্তর করেছেন তিনি।