শনিবার , ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুলাই, ২০২৪

চীন সফরে নিয়ে বিস্তারিত জানাতে রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।