ঢাকাশুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনের ১২ দফা শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ১২ দফা শান্তি প্রস্তাব দেয় চীন। দেশটি যুদ্ধবিরতি এবং রাশিয়ার উপর থেকে ‘একতরফা’ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানায়। তবে চীন শান্তি প্রস্তাব দেওয়ার একদিন পরই তা প্রত্যাখ্যান করে ইউক্রেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক শনিবার (২৫ ফেব্রুয়ারি) টুইটে প্রস্তাব প্রত্যাখান করে বলেন, যদি আপনি নিজেকে গ্লোবাল প্লেয়ার হিসেবে দাবি করেন, তাহলে আপনি অবাস্তব প্রস্তাব দিতে পারেন না। যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুদ্ধে হারবে তার উপর বাজি ধরতে পারেন না। এটি দূরদৃষ্টিসম্পন্ন না। যে কয়েক দশক ধরে পরিকল্পনা করেছে সে (রাশিয়া) তিন দিনের খেলা খেলে না।’

এদিকে, পশ্চিমা দেশগুলোও বলেছে, চীন যে শান্তি প্রস্তাবের কথা বলেছে, সেটিতে নতুনত্ব কিছু নেই। গত এক বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দেশটির যে অবস্থান ছিলো সেটিরই পুনরাবৃত্তি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও পরোক্ষভাবে চীনের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার সংবাদমাধ্যম এবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। তাহলে এটি কিভাবে ভালো হতে পারে? আমি ওই প্রস্তাবে এমন কিছু দেখিনি, যেটি রাশিয়া ছাড়া অন্য কোনো পক্ষের জন্য লাভজনক হবে।’

চীন বর্তমানে রাশিয়ার পক্ষেই অবস্থান করছে। সংবাদমাধ্যম বিবিসির আন্তর্জাতিক বিষয়াবলী সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন পুতিনের ‘মুখ বাঁচানোর জন্য’ একটি শান্তি চুক্তি খুঁজে বের করবে।

এছাড়া সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলেনবার্গও চীনের শান্তি প্রস্তাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘চীনের শান্তি প্রস্তাবে জড়িত হওয়ার খুব বেশি অধিকার নেই। কারণ তারা ইউক্রেনের অবৈধ আক্রমণের সমালোচনা করতে পারেনি।’ সূত্র: দ্য গার্ডিয়া